Outdoors BD Anniversary Camping 5.0

৳ 1,500

Outdoors BD Anniversary Camping 5.0
Date: 12/12/2025 To 13/12/2025
Location: Dhanpur Gojari Bon
Event Fee: 1500 TK

Add to Wishlist
Add to Wishlist

Description

দেখতে দেখতে আবারো চলে আসলো আরেকটি বর্ষপূর্তি। আবারো শুরু হয়েছে প্রস্তুতি, ঘর ছেড়ে বনে তাবু বাসের দিন। আমরা অনলাইনে সারাবছর ঘুরাঘুরির জিনিসপত্র বিক্রি করলেও একদিন সুযোগ মিলে সরাসরি স্টল থেকে প্রোডাক্ট হাতে নিয়ে দেখার, সেই উপলক্ষে হয়ে যায় পূর্ণদৈর্ঘ্য পারিবারিক ক্যাম্পিং। এবার অপেক্ষা শেষ ক্যাম্পিং এর দিনক্ষন ও চূড়ান্ত শুধু ব্যাগ গোছানোর পালা।

এই ক্যাম্পিং এর বৈশিষ্ট হচ্ছে ঢাকার আশেপাশে কোথাও ভাই-বন্ধু-পরিবার সবাইকে নিয়ে এক রাত আনন্দঘন পরিবেশে অবস্থান করা, পরের দিন যাদের অফিস আছে তারা এসে অফিস করে আর যারা ভাগ্যবান তারা বাসায় এসে ব্যাগ আনপ্যাক করে। তাই সেই অনুযায়ী বেছে নেওয়া হয়েছে ঢাকার পার্শ্ববর্তী গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের ধনপুর গজারী বন কে।
বনের মাঝে সবাই মিলে ভ্রমণ গল্পে স্মৃতি হাতড়ে বেড়ানোর দিন বেছে নেওয়া হয়েছে ১২/১২/২০২৫ শুক্রবার থেকে ১৩/১২/২০২৫ শনিবার।

এটা সম্পূর্ন অলাভজনক ভলান্টিয়ার ভিত্তিক একটা আয়োজন, এখান থেকে আমরা কোনো ব্যাবসা করিনা। খাবার, টিশার্ট, গ্রাউন্ড ম্যানেজমেন্ট এর জন্য যে খরচ টা হয় সেটা সবার থেকে উত্তোলন করা হয়। এর বাইরে র‍্যাফেল ড্র ও বিভিন্ন পুরস্কার গুলো Outdoors BD প্রদান করে থাকে।

ক্যাম্পিং পরিকল্পনাঃ

শুক্রবার সকাল ১১ টা থেকে সবাই ক্যাম্প সাইটে উপস্থিত হয়ে চেক ইন করবো। যাওয়া আসা নিজ দায়িত্বে করতে হবে, এটা ইভেন্টের মধ্যে অন্তর্ভূক্ত নয়। তবে এবার আমরা একটা ট্রান্সপোর্ট রিজার্ভ আসা যাওয়ার ব্যাবস্থা করার চেষ্টা করবো এটা নির্ভর করবে বুকিং কনফার্ম করে আগ্রহী সংখ্যার উপর ভিত্তি করে। সাইকেল, মোটরসাইকেল বা ব্যাক্তিগত গাড়ি নিয়ে যাওয়া যাবে এবং গাড়ি পার্কিং করা যাবে।

দুপুরের খাবার, সন্ধ্যায় চা চক্র, রাতের খাবার, সকালের নাস্তা থাকছে অভিজ্ঞ পুরান ঢাকার বাবুর্চির হাতের তৈরি। আর থাকছে চেনা অচেনা অসংখ্য মুখ যারা সারাবছর ধরে দেশে বিদেশে বিভিন্নভাবে প্রকৃতির সান্নিধ্যে নিজেদের খুজে ফিরে। শনিবার সকাল ১১ টায় চেক আউট ও অফিসিয়ালি ইভেন্ট সমাপ্ত।

কারা যাবেনঃ
যারা কোথায় যাচ্ছেন এটা বড় করে না দেখে একদনি সবাই মিলে ভ্রমণ আড্ডায় বিভিন্ন মতের বিভিন্ন পথের বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের ভ্রমণ অভিজ্ঞতা শুনে বনের মাঝে নিরিবিলি কাটাতে চান। স্পুন ফিডিং এর বাইরে নিজের কাজকর্ম নিজে করতে চান, এক্ষেত্রে আমরা বাচ্চাদের নিয়ে আসতে অনুরোধ করছি, তারাও যেনো হাতেখরি নিতে পারে।

কারা যাবেন নাঃ
যাদের কার্যক্রমে অনের বিরক্তির উদ্রেক হতে পারে এরকম কাউকে আমরা না আসার অনুরোধ করছি। পরিবেশের প্রতি সংবেদনশীল নন, স্পিকার ছাড়া আপনার চলেনা এবং যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলেন এরকম কাউকে না আসার জন্য বলছি। এখানে একদিনের জন্য অনেক কিছুই কম্প্রোমাইজ করতে হয়, বিশেষ করে টয়লেট। আমরা কাছাকাছে একটা অস্থায়ী টয়লেটের ব্যাবস্থা করবো, টিস্যু, পানির ব্যাবস্থা থাকবে। এরমধ্যে মানিয়ে নিতে না পারলে আপনাকে নিরুৎসাহিত করছি।

যাতায়াতঃ

কয়েকটি মাধ্যমে ধনপুর গজারী বনে যাওয়া যায়। যারা ঢাকা থেকে বায়ক্তিগত যানবাহন নিয়ে যাবেন তারা কুড়িল ৩০০ ফিট রোড হয়ে পূর্বাচল হয়ে ঢাকা সিটি বাইপাস পার হয়ে মাটিরঘর রেস্টুরেন্টের পাশ দিয়ে নাগরী হয়ে দোলান বাজার হয়ে অথবা আব্দুল্লাহপুর বা টংগী থেকে থেকে দোলান বাজার হয়ে যাওয়া যাবে। ম্যাপ লোকেশনঃ ধনপুর গজারি গড়

খরচঃ

১। ইভেন্ট ফি প্রতিজন ১৫০০ টাকা। এর মধ্যে থাকছে ৩ বেলা খাবার ও নাস্তা, ইভেন্টের টিশার্ট।

চাইল্ড পলিসিঃ আপনার বাচ্চার জন্য যদি খাবার গ্রহন করতে হয় তাহলে পেমেন্ট করুন আর যদি বাচ্চা ছোট হয় এবং আলাদা খাবার না নিয়ে বাবা-মায়ের সাথে শেয়ার করে খেতে পারেন তাহলে পেমেন্ট করতে হবেনা। আমরা প্রতি বুকিং এর বিনিময়ে খাবারের কূপন সরবরাহ করবো।

২। কেউ টিশার্ট নিতে না চাইলে ১১০০ টাকা।

বুকিং পদ্ধতিঃ

ইভেন্টের আসন সংখ্যা সীমিত, আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বুকিং কনফার্ম করা হবে। আসন ফুরিয়ে গেলে বুকিং ক্লোজ করে দেওয়া হবে। বুকিং করার জন্য নিম্নে উল্লেখিত যেকোনো মাধ্যমে পেমেন্ট করে সেই তথ্য সহ Google Form টি ফিল আপ করতে হব।

Bkash Merchant payment 01886883667 1530 TK

Bank Transfer: 1500 TK

Account Name: OUTDOORS BD
Account Number: 1254548093001
The City Bank Limited
Dhanmondi Branch
Routing number: 225261187

যেকোনো ধরনের সহায়তার জন্যঃ 01886883667 Whatsapp

Reviews

There are no reviews yet.

Be the first to review “Outdoors BD Anniversary Camping 5.0”

Your email address will not be published. Required fields are marked *